দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে মামুন (নাম) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়ি-বাহেরচর এলাকার আল-আকসা জামে মসজিদের সামনের সাঁকোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ওই এলাকার আলমগীর ঢালীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন।
স্থানীয়রা জানান, সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পটুয়াখালী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টার অভিযানের পর দুপুর ১২টার দিকে ডুবুরি দল পানির নিচ থেকে মামুনের মরদেহ উদ্ধার করে।
যে আই